Sunday, December 27, 2015

রংপুরে সাংবাদিক হত্যা : গ্রেফতার ৬


রংপুর : সাংবাদিক মতিয়ার রহমান উৎস হত্যায় জড়িত সন্দেহে এক দম্পতিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত গ্রেফতার অভিযান চালানো হয় বলে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানিয়েছেন। শুক্রবার রাতে উৎসের মা নুরজাহান বেগম আসামির নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার রোকসানা বেগম (৩২) ও তার স্বামী সোবরাত হোসেন (৪০) ছাড়া অন্যদের নাম জানায়নি পুলিশ। অন্য ৪জনকে রংপুরের পুরপুর এলাকা গ্রেফতার করা হয়েছে। আটক সবাই মাদক বিক্রেতা বলে জানান এসপি রাজ্জাক। সাংবাদিক উৎসের খুনিদের গ্রেফতার দাবিতে সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ