Sunday, December 20, 2015

সিলেট মাতিয়ে গেলেন পড়শী



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট এসে সবাইকে মাতিয়ে গেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী পড়শী। আলো ঝলমল নগরীর দরগা গেইটস্থ স্টার প্যাসিফিক হোটেলের বল রুমের স্টেজে উঠেই বললেন, সিলেটের প্রতি মুগ্ধ হওয়ার কথা। রাতভর তাকে নিয়ে জমে উঠেছিল হাজারো দর্শকের সমাগম।বিজয়ের মাসে গত শুক্রবার রাতে স্টার প্যাসিফিক হোটেলের বল রুমে হাজির হন এ জনপ্রিয় কন্ঠশিল্পী। এসময় তিনি বেশ কয়েকটি গানের মাধ্যমে দর্শক মাতিয়ে রাখেন।
পড়শী আসছেন শুনে সিলেটে তার ভক্তদের ভিতর অপেক্ষার আগ্রহ ছিল অনেক দিন ধরেই। তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব ছিলেন সিলেটের তারুণ্য। সিলেটকে মাতিয়ে রাতেই তিনি ফিরে যান।
“উইন্টার নাইট উইথ পড়শী এন্ড বর্নমালা ব্যান্ড” শিরোনামে এই ফ্যাশন শোর আয়োজন করেছে ‘ফ্যাশন ক্যাফে’ ও ‘গোল্ডেন ইভেন্ট ম্যানেজমেন্ট’।
আশফাক রানা ও ইয়ামিন ওসমানের যৌথ কোরিওগ্রাফিতে জমকালো পোশাকে ফ্যাশন শো মাতালেন মডেলরা। শাড়ি, জিন্সের প্যান্ট-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, জ্যাকেট পড়ে সেটে হাঁটেন মডেলরা। পশ্চিমা পোশাকে খাটো টপের সঙ্গে দেখা গেল গোড়ালির একটু ওপর পর্যন্ত প্যান্ট। জামদানি, সিল্কের পাশাপাশি ছিল সুতি শাড়িরও উপস্থিতি। একটু ব্যতিক্রমী ছিল শিশুদের নিয়ে জমকালো শো। ভিন্ন ধরনের এই কিউটি উপভোগ করেন আগত দর্শকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজা এন্ড কোং ম্যনেজিং ডিরেক্টর নজরুল ইসলাম বাবুল, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিল্পী এবং মিডিয়াকর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
ফ্যাশন শো’তে অংশ নেয়া মডেলদের মধ্যে ছিলেন, বদরুল ইসলাম গজনভী, রিজা, রিমা, সুফিয়ান, মধুরিমা, নাহিদ আহমদ, ইমরান উসমান, রিফাত, সামিয়া, ইমরান খান, সানী, শাহ রাজু, বিশু, স্বপ্না।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ