Saturday, December 5, 2015

রাষ্ট্রীয় মর্যাদায় নিহত সেনা সদস্যকে দাফন


কালকিনি (মাদারীপুর): রাষ্ট্রীয় মর্যাদায় বাসচাপায় নিহত সেনা সার্জেন্ট মো. ইব্রাহিম সরদারের (৪৫) নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে হেলিকপ্টারে লাশ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে অবতরণ করার পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।

নিহত সেনা সদস্য মাদারীপুর পৌর এলাকার গোপালুপর গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে। তিনি সেনা সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে মোটর সাইকেলযোগে ঢাকার সাভার সেনানিবাস থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইব্রাহিম। পথিমধ্যে ধামরাইয়ের ইসলামপুর নামক স্থানে পৌঁছলে একটি বাস পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে সেনা সদস্যরা তার মরাদেহ উদ্ধার করে হেলিকপ্টার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহত সেনা সার্জেন্ট ইব্রাহিমের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের প্রাণ কেড়ে নিল একটি ঘাতক বাস। আমার ভাইয়ের মত যেন আর কারও মৃত্যু না হয়।’

 

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ