মঙ্গলবার সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঠালপাড়ার মৃত এছাহাক হাওলাদারের পুত্র জলিল হাওলাদার (৫৫) একই এলাকার স্কুল শিক্ষকের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে আচারের লোভ দেখিয়ে নদীর পাড়ের নির্জনে স্থানে নিয়ে যায়। এলাকার যুবক ও ব্যবসায়ী সুমন, রাকিবুল, সোহেল, লোকমানের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। তারা গিয়ে হাতেনাতে জলিলের অপকর্ম ধরে ফেলে। তাৎক্ষণিক বিষয়টি এলাকায় প্রচার হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
এলাকাবাসী জানায়, জলিল হাওলাদার ইতিপূর্বে এমনিভাবে অনেক মেয়ের সর্বনাশ করেছে। আমরা জলিল হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাফরুলের সাথে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বর জানান, ‘ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার হাতে আটক আসামি ও ভিকটিমকে উদ্বার করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।’
