Saturday, December 12, 2015

সোহাগের মায়ের আহাজারি



নিউজ ডেস্ক : বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ৩ দিন পরেও খোঁজ মেলেনি রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান। গত বুধবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সোহাগকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে নিখোঁজের পরিবার। রাজশাহী মহানগরীর ১৩ খাদিয়া এলাকার ২০৯ নম্বর বাড়ির তৃতীয় তলায় পরিবারের সঙ্গে বাস করত রুয়েটের চতুর্থবর্ষের ছাত্র সাইফুজ্জামান সোহাগ। বুধবার রাতে ৭-৮ জন সদস্য বাসায় তল্লাশির জন্য প্রবেশ করে। এই সময় তারা নিজেদেরকে র‌্যাব সদস্য বলে পরিচয় দেয়। তল্লাশি শেষে জোরপূর্বক সোহাগকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। সোহাগের মা শিরিন জামান বলেন, ৭-৮ জনের সদস্য বাসায় প্রবেশ করে। তারা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে বাসায় তল্লাশি শুরু করে। আমি যে রুমে ঘুমাই সেই রুমের দরজার সামনে একজন দাঁড়িয়ে ছিল। আমার মেয়ের রুমের দরজার সামনে একজন দাঁড়িয়ে ছিল।তাদের পেছনে ডিবি ও র‌্যাব লেখা ছিল। সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলেকে যারা তুলে নিয়ে গেছেন তারা বলেছে ছেলেকে মানুষ করতে হবে না, মেয়েকে মানুষ করেন’। ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় সোহাগের বাবা নগরীর রাজপাড়া থানায় সাধারণা ডাইরি করেছেন। তবে পুলিশ বলছে, যে রাতে সোহাগকে তুলে নিয়ে যাওয়া হয় সেই রাতে ঐ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালায়নি। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, র‌্যাবের সঙ্গে কথা বলে শোনা যায় ঐ রাতে র‌্যাব কোনো অভিযান চালায়নি। র‌্যাব কিংবা ডিবি সোহাগকে নেয়নি।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ