Wednesday, August 10, 2016

ময়মনসিংহে মানবতা বিরোধী মামলায় ৪ জন গ্রেফতার



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ মো: আব্দুর রহিম ও মো: জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। এছাড়া মুক্তাগাছা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে সোমবার বিকেলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কুঁড়িপাড়া গ্রামের জবেদ আলী মুন্সির ছেলে আব্দুস ছালাম ও একই উপজেলা আড়াইবাড়িয়া গ্রামের মৃত তমিজ উদ্দিন ফকিরের ছেলে সুরুজ আলী ফকির। গ্রেফতারকৃত আব্দুস ছালাম ৭১ সালে আল বদর সদস্য ও সুরুজ আলী ফকির রাজাকার সদস্য হয়ে মুক্তাগাছার বিভিন্ন এলাকায় হত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগ, লুটতরাজসহ নানা অপরাধে জড়িত ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মুক্তাগাছা থানার উপ-পরির্দশক রাশেদুল হাসান বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ড রয়েছে।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ