নিউজ ডেস্ক : ‘প্লিজ আমার বাবাকে এনে দাও, আমি বাবার সাথে স্কুলে যাব, শিশু পার্কে যাব। আমার বাবাকে যে এনে দেবে আমি তাকে চকলেট দেব’। এ আকুতি কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়ুয়া এক মেয়ের, যার বাবা পারভেজ হোসেন। পারভেজের মেয়ে হৃদি। হৃদির বাবাকে ২০১৩ সালের ডিসেম্বর থেকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবে সন্তানহারা নিখোঁজ পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে পরিবারের সদস্যরা নিজেদের কষ্টের কথা বলেন।