চট্টগ্রাম : আপন বোনকে ‘ধর্ষনের’ মামলায় ৫ মাস ২৫ দিন বিনাদোষে হাজতবাস শেষে জামিনে মুক্তি পেয়ে সাংবাদিক সম্মেলনে আসছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হতভাগ্য কিশোর মোহাম্মদ সফুর (১৪)।
শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার ৫ মাস ২৫ দিন বিনাদোষের হাজতবাসের বিস্তারিত তুলে ধরবে। এরআগে শুক্রবার গাজীপুর কিশোর সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পায় সুফুর।
গত রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো. সেলিম মিয়া তার জামিন আবেদন মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মে রাঙ্গুনয়িার শিলক ইউনিয়নে ১২ বছর বয়সী সফুরের বোনের ৫৫ বছর বসয়ী কথিত সমাজপতি শাহ আলম নামের এক ধর্ষককে বাঁচাতে প্রকৃত বয়স লুকিয়ে বোনের ধর্ষণকারী বানিয়ে মিথ্যা মালায় জেলে পাঠানো হয় ১৪ বছর বয়সী সফুরকে। শুধু তাই নয়, প্রকৃত আসামিকে আড়াল করে পুলিশ মিথ্যা এজাহার দাখিলের মাধ্যমে আপন বোনের ধর্ষক সাজিয়েছে কিশোর সফুরকে। তার কাছ থেকে জোরপূর্বক ১৬৪ ধারার জবানবন্দি আদায়ও করেছে। ফলে আদালতকে প্রভাবিত করে গত ১০ মে থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে জেলহাজতের বাসিন্দা হতে হয়েছে নির্দোষ কিশোর সফুরকে।
আপন ছোট বোনকে ধর্ষণের মিথ্যা অভিযোগ নিয়ে জেলে যাওয়ার ঘটনাটি তখন বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ায় উচ্চ আদালতে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন আদালত। একইসঙ্গে মিথ্যা এই মামলাটি কেন বে-আইনি হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়ার পর থেকে জেলে রয়েছেন সেই শাহ আলম।
