Sunday, December 6, 2015

হাত কাটা শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার



ফরিদপুর: জেলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চিহ্নিত সন্ত্রাসী আফজাল হোসেন ওরফে হাতকাটা শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত  হাতকাটা শাহিন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, শহরের বাইপাস সড়কে পিয়ারপুর এলাকায় আধিপত্য বিস্তার করতে দুই সন্ত্রাসী গ্রুপ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। পুলিশ সেখানে পৌঁছে গোলাগুলির শব্দ শুনতে পায়। এ সময় পুলিশ ৬/৭ রাউন্ড ফাকা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে হাতকাটা শাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করেছে। নিহত শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজী ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। এছাড়া তিনি ৫৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ